২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

শাওয়ালের চাঁদ দেখা গেছে : আগামীকাল ঈদ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
শাওয়ালের চাঁদ দেখা গেছে : আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা যায়। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। সেই বৈঠক থেকেই এ সিদ্ধান্ত জানানো হয়।

শনিবার সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রোববার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছিল। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।