প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাদআসর বগুড়ার গাবতলী পৌর সদরের কেন্দ্রীয় জামে মসজিদে ২টন করে মোট ৩টি এসি বিতরণ করলেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি ও আবু হাসনাত সাহিন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক আরেফুর রহমান জাকির, বিএনপি নেতা রকেট, রতন, গোফ্ফার, শাজাহান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন ও আব্দুল আলীম শাওন, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি বাহার উদ্দিন বাবু, যুবদল নেতা তাজুল, পলাশ, ফাহিম, সেলিম, বিপুল, কামাল, রঞ্জু, স্বেচ্ছাসেবকদল নেতা দৌলতজ্জামান দৌলত, ছাত্রদল নেতা আব্দুল গনি, ফজলে রাহীসহ স্থানীয় মুসল্লীগণ।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।