৬ আশ্বিন, ১৪৩৩

২২ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:২২ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময়
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ সার্বিক সহযোগিতায় কিশোরগাড়ী ইউনিয়নের হাসানখোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়।
 
কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ।
 
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন,বিএনপি নেতা বেনজির আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিমউদ্দীন,কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাজুপ্রামাণিক,কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন লিটন,ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক আসাদুল,কৃষক দলের সভাপতি আনারুল,সাধারণ সম্পাদক আসাদুল, যুবদল নেতা রেজাউল করিম মন্টু,স্বেচ্ছা সেবক দলের সভাপতি ছানারুল, জহুরুল ইসলাম,বিপুল শাহিন প্রমুখ।এসময় কিশোরগাড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকুর রহমান সুজন।
 
বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী করা এবং সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দলের পক্ষে জনমত গঠন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার ওপর জোর দিতে এবং দলের নীতি ও নির্দেশনার আলোকে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।