২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়া প্রেসক্লাবে এমপি বাদশাকে সাংবাদিকদের সংবর্ধনা

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
বগুড়া প্রেসক্লাবে এমপি বাদশাকে সাংবাদিকদের সংবর্ধনা

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়ার সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি এবং বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে রেজাউল করিম বাদশা এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারন সম্পাদক এইচ আলিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম রুমন ও সাধারন সম্পাদক এমদাদুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ও তোফাজ্জল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তার সম্পাদক শামীম আহমেদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, গুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, নির্বাহী সদস্য ববিন রহমান ও শাওনসহ বগুড়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সাংবাদিকদের সংবর্ধনার জবাবে রেজাউল করিম বাদশা এমপি সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বগুড়ার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ব আহ্বান জানান।