রাতের আঁধারে সবধরনের জ্বালানী তেলের মূল্য লটারে ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার উদ্যোগে আইনকলেজ কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি এড. আল-আমিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীন মিয়া, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, জামায়াত নেতা এড. নুরুল ইসলাম আকন্দ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী প্রমূখ।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সার, বিদ্যু, গ্যাসের তীব্র সংকটের দেশের মানুষ যখন দূর্বিসহ জীবন যাপন করছে সেই মুহুর্তে সরকার রাতের আঁধারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করায় জনদূর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় জনগণের অধিকায় আদায়ে জামায়াতে ইসলামী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।