প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পল্লীশ্রী'র উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সচেতনতামূলক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএমজেট-এর অর্থায়নে, নেটস্ বাংলাদেশ-এর সহযোগিতায় এবং পল্লীশ্রী'র উপজেলা নাগরিক সমাজ সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্কাউটস ভবনের হলরুমে অনুষ্ঠিত এ ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান উল্লাস।
পল্লীশ্রী'র এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লীশ্রী'র টেকনিক্যাল কো-অর্ডিনেটর(টিসি) মুক্তি বেগম, প্রজেক্ট কো-অর্ডিনেটর(পিসি) মাহমুদ মানিক, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সুইটি বেগম, গোলাম মোস্তফা, হ্যাপি বেগম, রেবেকা সুলতানা, তৃপ্তি মনি, মনিরা আক্তার প্রমূখ।
সভায় মাদক, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধসহ বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে বিশদ আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।