২১ ভাদ্র, ১৪৩৩

০৫ সেপ্টেম্বর, ২০২৬

সারিয়াকান্দির হিন্দুকান্দী গোরস্থানে উপজেলা প্রশাসনের বাঁশ রাইজোম ও বৃক্ষ রোপন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি. প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
সারিয়াকান্দির হিন্দুকান্দী গোরস্থানে উপজেলা প্রশাসনের বাঁশ রাইজোম ও বৃক্ষ রোপন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বর্তমান সরকারে একটি অঙ্গিকার। সেই অঙ্গিকারকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। উপজেলার ১০২ টি ওয়ার্ডের গোরস্থানগুলোতে পর্যায়ক্রমে বরই, নিম ও বাঁশের রাইজোম রোপণের কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  সকালে পৌরসভার হিন্দুকান্দি কবরস্থানে বাঁশের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ও পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম নেদো, গন্যমান্য ব্যাক্তি, আলেম ও সাংবাদিকগন।  

 

ইউএনও এ এম মিকাইল ইসলাম জানান, অনেক অসচ্ছল পরিবার দাফনের সময় প্রয়োজনীয় বাঁশ সংগ্রহে আর্থিক সংকটে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় রেখে গোরস্থানগুলোতে বাঁশগাছ রোপণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ অর্থাভাবে সমস্যায় না পড়েন। পাশাপাশি নিম ও বরই গাছ রোপণের মাধ্যমে গোরস্থানগুলোকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।