৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার

ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরো কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

 

সোমবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর দেয়ার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছে তাদের জন্য দোয়া করব। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে হবে। আমরা যেন স্থায়ী একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি সেজন্য কাজ করতে হবে।

 

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।