বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি বন ফারুক ও হাতকা'টা ফারুককে গ্ৰেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) মধ্যে রাতে উপজেলার খরনা ইউনিয়নের টেংগামাগুর এলাকা থেকে প্রথমে হাতাকাটা ফারুক কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের উমরদিঘী গ্রাম থেকে বন ফারুক কে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম।