নাটোরের লালপুরে ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল ১১ টায় লালপুর উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বর প্রদক্ষিণ করে। এরপর রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ হাফজাল হোসেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসান সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব।