৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

নিয়ামতপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
নিয়ামতপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আজ মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ামতপুর উপজেলার উদ্যোগে স্থানীয় জামায়াত অফিসে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে ও শহিদুজ্জামান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের এমপি পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম। 

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা আমির আফজাল হোসেন, নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক আমির নওশাদ আলী প্রমূখ।

প্রধান অতিথি সকল স্তরের জনশক্তিকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ১৯৭৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নিয়ামতপুর উপজেলা শাখার বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান জনশক্তি যোগ দেন।