২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন
বগুড়ায় মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

 

বগুড়ায় মাদক ও অস্ত্রসহ রিপন মিয়া নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গ্রেফতার রিপন বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড এলাকার হটিলাপুর পানাতাপাড়া এলাকার মৃত মফসের প্রামাণিকের ছেলে এবং ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা।

জানাগেছে, মঙ্গলবার (১ এপ্রিল) বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড এলাকার হটিলাপুর পানাতা পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রিপনকে আটক করে মানিকচক এলাকার স্থানীয় জনগণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ২২ ইঞ্চি ছোরা এবং এক বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন, সদরের ফুলবাড়ি ফাঁড়ির এস আই আব্দুর রহমান।

তিনি বলেন, আসামি রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছে পাওয়া মাদক ও অস্ত্রের জব্দ তালিকা করা হয়েছে। একই সাথে আসামি রিপনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।