ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। নিজের এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে এ তারকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বৃহস্পতিবার তিনি এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।