২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে এ্যাম্বুলেন্স মালিকদের বিক্ষোভ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
বগুড়ায় ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে এ্যাম্বুলেন্স মালিকদের বিক্ষোভ

এ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকে
রবিবার দুপুরে বগুড়া শহরে বিক্ষোভ করেছে এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয়।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জাকির হোসেন, বাকিরুল ইসলাম, মেহেদী হাসান , সালাম হোসেন, নাজির হোসেন, রফিকুল ইসলাম, আলম হোসেন, মো: আকতার, শাহ আলম, মো: শাওন, নিশাদ সরকার, সামীম হোসেন প্রমূখ।