২৬ বৈশাখ, ১৪৩৩

০৯ মে, ২০২৬

ইসরাইলী বর্বরতার প্রতিবাদে  বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ৫:২০ অপরাহ্ন
ইসরাইলী বর্বরতার প্রতিবাদে  বগুড়ায় জামায়াতের বিক্ষোভ


নিরীহ ফিলিস্তিনী মুসলমানদের ওপর ইসরাইলী হানাদার বাহিনীর বর্বরতার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সোমবার বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের জিরোপয়েন্ট সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাছেত, মাওলানা হেদাইতুল ইসলাম, এ্যাড. শাহীন মিয়া, শ্রি মক নেতা আনোয়ার হোসেন প্রমূখ।

 মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মি অংশগ্রহন করেন। সমাবেশ থেকে অবিলম্বে ইসরাইলী হামলা বন্ধ করে ফিলিস্তিনী মুসলমানদের স্বাধীনত কে স্বীকৃতি দিতে বিশ্বনেতাদের প্রতি দাবী জানানো হয়।