ফিলিস্তিনি মুমসলমানদের ওপর ইসরাঈ বর্বরতার প্রতিবাদে সোমবার বিকেলে বগুড়া শহরে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপি’র সহ মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদীর নেতৃত্বে শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে মিছিল শুরু হয়ে থানা মোড় ঘুরে আবারও সাতমাথায় এসে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাকিব মাহদী ছাড়াও জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, ডা: সানী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে ইসরাইলী গণহত্যা বন্ধের পাশাপাশি ইসরাইলী পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ব আহ্বান জানান।