২৬ বৈশাখ, ১৪৩৩

০৯ মে, ২০২৬

গাবতলীতে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
গাবতলীতে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

 

ফিলিস্তিনে বর্বর ইসরাইলের দ্বারা সংগঠিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও  মিছিল অনুষ্ঠিত হয় । 


সমাবেশে উপজেলা জামায়াতের  আমির অধ্যক্ষ মাওঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাবতলী  উপজেলা পরিষদের  সাবেক ভাইস চেয়ারম্যান  ক্বারী মাওলানা আব্দুল মজিদ।এ সময় তিনি ফিলিস্তিনের মুসলিমদের উপর হামলার তীব্র  প্রতিবাদ ও নিন্দা জানান।

একই সাথে জাতিসংঘসহ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে  দাঁড়ানোর আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে  উপজেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক  মোরশেদুর রহমান বাবুল, অধ্যাপক সিরাজুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর অফিস হইতে গাবতলী তিনমাথা মোড় হয়ে ১নং ও ২নং রেলগেট হয়ে গাবতলী কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতশত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে। মিছিল থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিকভাবে ইজরাইলের বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়।