ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল৷
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সহ বগুড়া জেলা বিএনপি'র সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ মিছিলে ও সমাবেশে বক্তারা বলেন,গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছে। শিশু, নারী ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এরই সাথে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছি এবং সকল মুসলিম দেশগুলোকে এই পরিস্থিতিতে নিশ্চুপ হয়ে বসে না থেকে একত্রিত হয় ইসরায়েল ও আমেরিকাকে প্রতিহত করতে হবে।
বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত বর্ণিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ জেলা বিএনপি'র অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।