৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

পাঁচবিবিতে ছাগলের আট পা বিশিষ্ট বাচ্চার জন্ম!

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
পাঁচবিবিতে ছাগলের আট পা বিশিষ্ট বাচ্চার জন্ম!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকার পাড়া গ্রামে এক বিরল ঘটনার জন্ম হয়েছে। স্থানীয় এক গৃহস্থের পালিত ছাগলটি সম্প্রতি একটি মৃত বাচ্চা প্রসব করে, যা স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রমী। বাচ্চাটির দেহে মোট আটটি পা থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর আশপাশের গ্রাম থেকে উৎসুক মানুষ ছুটে আসেন এই দৃশ্য দেখতে।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি জিনগত ত্রুটির কারণে হয়ে থাকতে পারে, যা অত্যন্ত বিরল ঘটনা।

এলাকার লোকজন এই ঘটনাকে অলৌকিক বলে মনে করলেও পশু চিকিৎসকদের মতে এটি জন্মগত বিকৃতির একটি উদাহরণ।

স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।