২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

কাহালুতে অপহৃত  মাদ্রাসা ছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন
কাহালুতে অপহৃত  মাদ্রাসা ছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১



বগুড়ার কাহালুতে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে আল মোহাইমেনু ওরফে মেহেদী হাসান (২৮) নামের এক যুবককে কাহালু থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

একই সাথে ঐ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।  গতকাল রোববার বিকেলে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর দিক নিদের্শনায় কাহালু থানার এস আই মোঃ আনসার আলী সঙীয় ফোর্স সহ বগুড়া চারমাথা এলাকায় এক অভিযান চালিয়ে বিবাহিত আল মোহামেনুকে  গ্রেপ্তার ও নন্দীগ্রামের  চৌমুহনী বাজারে অবস্থিত আলমানা একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী  কে উদ্ধার করে পুলিশ।

এঘটনায় ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে গত ৮ এপ্রিল কাহালু থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও অপহরণ  মামলা দায়ের করেন।


ঘটনার বিবরনে জানা যায়,গত ৫ এপ্রিল ঐ শিক্ষার্থী  প্রাইভেট পড়ার উদ্দেশ্য দুর্গাপুর ইউনিয়নের শীতলাই গ্রামের  বাড়ি থেকে বের হলে উপজেলার পাইকপাড়া গ্রামের মোঃ নূরুল ইসলাম বগার  ছেলে  আল মোহাইমেনু মেহেদী হাসান (২৮) ও কামরুল হাসান মামুন(,৩৮) এবং  বিশা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রকি (২৬) তার পথ রোধ করে একটি সিএনজিতে তুলে অঙাত স্থানে নিয়ে যায়। এঘটনা পরিবারের লোকজন জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৮ এপ্রিল তার মা কাহালু থানায় এ মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত আল মেহাইমেনু থানা হাজতে রয়েছে।

আজ সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিকে উদ্ধারকৃত শিক্ষার্থী পুলিশের হেফাজতে রয়েছে।