জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ১৪ এপ্রিল বিকাল ৩টায় যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম রাশেদুল আলম সবুজ। তিনি যুবদের নৈতিক অবক্ষয় ও যুব সমাজের করণীয় শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বর্তমান সময়ে যুবদের করনীয় বিষয়েন উপর কোরআন থেকে দার্স পেশ করেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি প্রভাষক মোঃ মাহমুদুল হাসান।
ইসলামি নেতৃত্ব গঠনে যুবকদের ভূমিকার উপরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান ও সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকার উপরে আলোচনা করেন নায়েবে আমীর মোঃ তাইফুল ইসলাম ফিতা। এছাড়াও সমাবেশে বক্তব্য সমাবেশে রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, পৌর আমীর আব্দুল হান্নান, মোঃ গোলাম আজম, মাওঃ ইমতিয়াজ আলী, বেলাল উদ্দিন, সাবেক শিবির সভাপতি কাউসার আহমেদ,সাবেক যুব বিভাগের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, শিবির সভাপতি মোঃ সাকিব হাসান।
সমাবেশটি সার্বিকভাবে পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারী শাহিনুর রহমান। সমাবেশ শেষে পৌর সদরে র্ালী প্রদক্ষিন করে।