২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

শাজাহানপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করলো বিএনপি

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ৬:২০ অপরাহ্ন
শাজাহানপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করলো বিএনপি

বাঙ্গালীদের প্রাণের উৎসব,বাংলা নববর্ষের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণ পরিনত হয় মিলন মেলায় ।

সোমবার সকাল ১০টায় শাজাহানপুর থানা বিএনপির আয়োজনে বর্ণিল আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

আনন্দ শোভাযাত্রা মাঝিড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বিধ্বংসী নানা কর্মকাণ্ড থেকে পরিবেশ, প্রতিবেশ আর প্রাণিকূলকে রক্ষায় সচেতনতার বার্তা তুলে ধরা হয় বিএনপির এবারের আনন্দ শোভাযাত্রা ।যেখানে ছিল দলীয় নানা ফেস্টুনের পাশাপাশি বন, বনের প্রাণি যেমন বাঘ, হরিণ, হাতি, ঘোড়া, পাখপাখালি, পাহাড়, নদী ইত্যাদি।

অংশগ্রহণকারীরা নিজেদের মতো সেজে হৈ-হুল্লোড় করে, নেচে, গেয়ে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।  দলমতনির্বিশেষে শাজাহানপুরের সর্বস্তরের মানুষ অংশ নেন।


শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন,দীর্ঘ দিন হামলা-মামলা আর বন্দি জীবনের অবসান ঘটিয়ে মুক্ত আকাশে স্বাধীন দেশের বর্ষবরণ উদযাপন, তাই নেতা কর্মীদের মধ্যে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সবার কন্ঠে ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।


বর্ষবরণে মূল আকর্ষণ ছিল মাঝিড়া স্কুল মাঠে অনুষ্ঠিত দুদিন ব্যাপী বৈশাখী মেলা। দেশীয় ঐতিহ্যের ধারক লৌকজ সাংস্কৃতিক নানা রং ফুটিয়ে তোলা হয় এ  মেলায়।