২৬ বৈশাখ, ১৪৩৩

০৯ মে, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে : রফিকুল ইসলাম খান

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে : রফিকুল ইসলাম খান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য্য নির্বাচন সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে স্থানীয় শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসরলামী বগুড়া জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 


তিনি বলেন, ২০০১ সালের পর থেকে কোনো নির্বাচন সঠিক হয়নি। শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। দিনে ভোট হলে তাকে দেশ ছেড়ে অনেক আগেই বিদায় নিতে হতো। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে পূর্নর্গঠনের চেষ্ঠা করছে। যদিও সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা মাঝে মাঝে উঁকি মারার চেস্টা করছে। এসব দোসরদের অবিলম্বে দমন করতে হবে। 

তিনি আরও বলেন, সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ নিতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে বিভিন্ন সময়ে কর্মসূচি নির্ধারণ করতে হবে। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে ধৈর্য্য ও সাহসিকতার পরিচয় দিতে হবে।


জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।


জেলা সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।


শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলার আমির, সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যগণ শিক্ষাশিবিরে অংশগ্রহন করেন।