৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে বগুড়ার ৩ জন

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে বগুড়ার ৩ জন



বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে বগুড়া অনূর্ধ্ব-১৪ দলের আব্দুর রহমান ইরফান, বায়জিদ গোস্তামি ও আফ্রিদি তারিক।


আগামী ২৯ এপ্রিল থেকে বিকেএসপিতে ১৫ দিনের ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্প শেষে জাতীয় দল গঠন করা হবে।


৩ খুদে ক্রিকেটার জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক হোসনা আফরোজা, সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা অভিনন্দন জানিয়েছেন।