২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে তিন উইকেটে হার দেখলো বাংলাদেশ। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ উভয় ইনিংসে ৫ উইকেট পেলেও তার সুফল নিতে পারলো না দল। ম্যাচের চার সেশন অব্যবহৃত রেখেই জয় তুলে নিলো সফরকারী জিম্বাবুয়ে।


সিলেটে বাংলাদেশের ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ২৭৩ রানে। ৮২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯৪/৪।

কিন্তু বুধবার দিনের শুরুতেই বাজে শটে উইকেট খোয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক অর্ধশতক হাঁকালেও ২৫৫ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। জাকের করেন ৫৮ রান। চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় ১৭৪ রানের।

আর ছোট পুঁজি নিয়ে বাংলাদেশের পেস আক্রমণও ছিল নখদন্তহীন। ওপেনিংয়ে ৯৫ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট ও বেন কারেন। পরে দুই স্পিনার মিরাজ ও তাইজুল ইসলাম ৭ উইকেট তুলে নিয়ে রোমাঞ্চ ছড়ালেও জিম্বায়ের জয় ঠেকাতে পারেনি স্বাগতিকরা।