২৬ বৈশাখ, ১৪৩৩

০৯ মে, ২০২৬

লাহিড়ীপাড়ায় যুব জামায়াতের উদ্যোগে আন্ত: ইউনিয়ন ফুটবল খেলা অনুষ্ঠিত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
লাহিড়ীপাড়ায় যুব জামায়াতের উদ্যোগে আন্ত: ইউনিয়ন ফুটবল খেলা অনুষ্ঠিত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া স্কুল মাঠে আন্ত: ইউনিয়ন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ নুরুনবীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

 এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সহ: সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, বগুড়া শহর জামায়াতের মানবসম্পদ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, বগুড়া শহর জামায়াতের প্রচার, মিডিয়া ও আইসিটি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমির মাওঃ বেলাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা উওর শাখার শাখার সাবেক সভাপতি জাকিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি আবু তালহা সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার সহ: সেক্রেটারি প্রভাষক হেলাল উদ্দিন, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আলি হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ওয়াকিল বাশার, সেক্রেটারি সাব্বির রহমান।