২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

আজিজুল হক কলেজ ক্যাম্পাস মাদক মুক্ত করতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

কলেজ প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
আজিজুল হক কলেজ ক্যাম্পাস মাদক মুক্ত করতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

 

বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস মাদকসেবন ও অশ্লীলতা বন্ধের দাবীতে স্মারকলিপি দিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ মো: শওকত আলী মীরের নিকট স্মারলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবী করেন, সন্ধ্যা পরবর্তী সময় থেকে গভীর রাত পর্যন্ত মাদক সেবনকারী, ছিনতাইকারীদের আখড়ায় পরিনত হয়েছে কলেজ ক্যাম্পাস। এমনকি সন্ধ্যা পরবর্তী সময়ে অশ্লীলতা, বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। এসব বন্ধে কলেজ প্রশাসনের জোরালো হস্তক্ষেপ দাবী করেন শিক্ষার্থীরা।

কলেজহ অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান শেষে সাধারণ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত স্মারকলিপি বগুড়া জেলা প্রশাসক এবং বগুড়া জেলা পুলিশ সুপারের নিকট প্রেরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো:আসাদুজ্জামান আসাদ শিক্ষার্থীদের নিকট থেকে স্মরলিপি গ্রহণ করেন। এসময় তারা কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের দাবী পূরনের প্রতিশ্রুতি দেন।