২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মাস ব্যাপি এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পের  উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ৫:১২ অপরাহ্ন
বগুড়ায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মাস ব্যাপি এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পের  উদ্বোধন


বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মাস ব্যাপি এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন হয়েছে।

বুধবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। 

ক্রীড়া রিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সকালে জেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল, ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।