গাবতলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত হযয়েছে। মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ইয়াসিন আলীর সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৭ (গাবতলী- শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রাব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামাতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা নুরুল আমিন, গাবতলী উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলার জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, সহ সেক্রেটারি অধ্যক্ষ আঃ রহমান সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের সোচ্চার থাকার অঙ্গীকার করেন। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য দাবী জানান। শ্রমিকদের ন্যায্য মজুরি যথাসময়ে পরিশোধ করার দাবি তোলেন। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে চাঁদাবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালুর জন্য ইসলামের পক্ষে ভোট চান।
সমাবেশ শেষে হাজার হাজার শ্রমিক নিয়ে একটি বিশাল মিছিল গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে গাবতলী তিনমাথা মোড় দিয়ে ১ নং রেলগেট হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।