৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

পার্বতীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ১, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
পার্বতীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি ওসমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, “বিশ্ব আজ ‘মে দিবস’ পালন করে শ্রমের মর্যাদা স্মরণে, অথচ ইসলাম ১৪শ বছর আগেই শ্রমিকের অধিকার, সম্মান ও ন্যায্য মজুরি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। রাসূল (সা.) বলেছেন, ‘ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরি প্রদান করো।’”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি রমজান আলী, হামিদপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা ওয়ালীউল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হামিদপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহিনুর রহমান।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মানবিক কর্মপরিবেশ এবং ইসলামি মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে হামিদপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা মাহাবুব উল আলমের দোয়া ও মোনাজাতে অনুষ্ঠান শেষ হয়।