২৬ বৈশাখ, ১৪৩৩

০৯ মে, ২০২৬

কাহালুতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কাহালু( বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: মে ১, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
কাহালুতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত




বগুড়ার কাহালুতে পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মোঃ আনিসার রহমান আনিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন  পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন।

এসময় পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ ফেরদৌস আলম, ১নং ওয়ার্ড  বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান,  ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফ ৯ নং  ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান সহ পৌর  বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।