৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

সাঘাটায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: মে ১, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
সাঘাটায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গাইবান্ধা সাঘাটায় শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই এই স্লোগান কে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ আয়োজন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঘাটা উপজেলা শাখা।

১ মে বৃহস্পতিবার  আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষ্যে সাঘাটা উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সাধারন মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রাদান করেন, ডা. মেহেদী হাসান তন্ময়, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) গোবিন্দগঞ্জ, স্বাস্থ্য কমপ্লেক্স, ডা. রাজিব হোসেন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) আইএমও, ঢাকা মেডিকেল, ডা. মো: রিয়াদ মাহমুদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)  সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স, ডা. ফরহাদ হোসেন মারুফ, এমবিবিএস।

দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজাররের বেশী রোগী বিভিন্ন রোগের চিকিৎসা নেন । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাঘাটা উপজেলা কমিটির  সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক ও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসার আরবী বিষয়ের প্রভাষক রাশেদুন্নাবী রাশেদ , গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ প্রমুখ ।