২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ৪, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
বগুড়ায় যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)। 
 
 সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জামিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান,  দুপুরে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।