২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় অনুষ্ঠিত হলো “বাঙালিয়ানা ২.০ – শিকড়ের টানে, শিল্পের পথে”

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৫, ২০২৫, ২:২৫ অপরাহ্ন
বগুড়ায় অনুষ্ঠিত হলো “বাঙালিয়ানা ২.০ – শিকড়ের টানে, শিল্পের পথে”

বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে ঘিরে প্রিজম অফ আর্টিস্টিক গ্রে বাংলাদেশ আয়োজন করলো বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান “বাঙালিয়ানা ২.০ – শিকড়ের টানে, শিল্পের পথে”।

৩ মে বগুড়ার জিভে জল রেস্টুরেন্টে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী উৎসবটি হয়ে উঠেছিল এক প্রাণবন্ত শিল্পমেলা, যেখানে একত্রিত হন নবীন ও অভিজ্ঞ শিল্পীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বগুড় ‘র সদস্য সচিস সাকিব খান, প্রিজম অফ আর্টিস্টিক গ্রে বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাদি আমিন, সহ-প্রতিষ্ঠাতা মিম ইসলাম দিপালী, RAY এর প্রতিষ্ঠাতা আভাষ, আনিকা তাবাসসুম প্রেমা ও নূর মোহাম্মদ মারুফ।

তাদের প্রেরণামূলক বক্তব্য ও আন্তরিক উপস্থিতি তরুণ প্রজন্মের মাঝে নবচেতনার সৃষ্টি করে। অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, সংগীত, কবিতা, চিত্রকলা এবং নানা সৃজনশীল শিল্পকর্মের প্রদর্শনী, যা দর্শকদের মুগ্ধ করে তোলে।

এই আয়োজনের সফল বাস্তবায়নে প্রিজম অফ আর্টিস্টিক গ্রে পরিবারের সদস্যরা ।

 মেহরাব,নিসফাত,রেজওয়ানা,আনিকা,অ্যানি,অপ্টি,রুনু,আসাদ ও অন্যান্য নিবেদিত কর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। “বাঙালিয়ানা ২.০ – শিকড়ের টানে, শিল্পের পথে” প্রমাণ করেছে, শিকড়কে ধারণ করেই তরুণ প্রজন্ম সৃজনশীলতার পথে এগিয়ে যেতে পারে দৃপ্ত পদক্ষেপে।