২৪ বৈশাখ, ১৪৩৩

০৮ মে, ২০২৬

এটিএম আজহারের মুক্তির দাবীতে বগুড়ায় শিবিরের বিক্ষোভ

কলেজ প্রতিনিধি: প্রকাশিত: মে ৭, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
এটিএম আজহারের মুক্তির দাবীতে বগুড়ায় শিবিরের বিক্ষোভ


জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার বিচার ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার বিকেলে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বিকেল পৌনে ৩টায় সরকারী আজিজুল হক কলেজ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট সাতমাথায় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, শহর সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব, পশ্চিম সেক্রেটারী হাফেজ ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে সকল বৈষম্য দুর করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবী করেন।