২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ১০, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
বগুড়ায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস


বগুড়ায় একদিনের ব্যবধানে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

আজ শনিবার বেলা তিনটায় জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

এর আগের দিন শুক্রবার জেলায় ৩৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। 


বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানান, বগুড়ায় গরমের মাত্রা বেড়েই চলছে। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। আজ জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে  যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগের দিন জেলায় ৩৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।