২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

আইডিয়াল নার্সিং কলেজের আন্তর্জাতিক নার্স দিবস পালন

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ১২, ২০২৫, ১:১৯ অপরাহ্ন
আইডিয়াল নার্সিং কলেজের আন্তর্জাতিক নার্স দিবস পালন
 
আজ মঙ্গলবার ১২মে আন্তর্জাতিক নার্স দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া।
সকাল সাড়ে ৬টায় আইডিয়াল নার্সিং কলেজ এর নিজস্ব ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক মোঃ সেলিম রেজা।
 
এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল নার্সিং কলেজের পরিচালনা পরিষদের সদস্য জুলফিকার আলি বাবু ও অধ্যক্ষ মোঃ মনজুর হোসেন।
 
এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য রালীর শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।