বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৪ মে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে।
২৪ মে শনিবার সকাল সাড়ে ৯টায় টুর্ণামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ।
বগুড়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন, সরকার অনুমোদিত নিউজ পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ চারটি দলে বিভক্ত হয়ে টুর্ণামেন্টে অংশগ্রহন করবেন। তবে, উপজেলা প্রতিনিধিগণ এবারের টুর্ণামেন্টে অংশগ্রহনের সুযোগ পাবেন না।
জুলাই আন্দোলনে বগুড়ার ৪জন শহীদের নামে দলের নামকরণ করা হয়েছে। দলগুলো হলো- শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম একাদশ, শহীদ আব্দুল মান্নান একাদশ এবং শহীদ কমর উদ্দিন একাদশ। ২৫মে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
খেলায় অংশগ্রহনের জন্য আগামী ১৫ মে’র মধ্যে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের ০১৭১৬-৯৪৮৮১৪ হোয়াটসআপ নম্বরে নাম ও মিডিয়ার নাম জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।