বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নামুজা এস এস আই সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ১২ মে সোমবার বিকাল ৫:৩০টায় নিজ বাসভবন নামুজা কারিকরপাড়ায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যা এবং অসংখ্য ছাত্র, শুভাকাঙ্খী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নামুজা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজের পূর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নামুজা এসএস আই ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ রুস্তম আলী, বিহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাজিম উদ্দীন, নামুজা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আফছার আলী।
জামায়াতে ইসলামী বাংলাদেশ নামুজা ইউনিয়ন আমির আমজাদ হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সফিকুল ইসলাম, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম ভান্ডারি, আমিনুল ইসলাম, আব্দুল হামিদ ভাসানী, ক্বারি হানজালাসহ অত্র মাদরাসার শিক্ষকমণ্ডলী, মরহুমের ছাত্র সহ বিপুল সংখ্যক মুসল্লী জানাযায় উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল হামিদের বড় ছেলে মাওলানা খায়রুল বারী জানাজার নামাজে ইমামতি করেন। জানাযা শেষে পারিবারিক কবর স্থান তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম আব্দুল হামিদ দীর্ঘ দিন নামুজা মাদরাসায় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি জীবনের বেশিরভাগ সময় তাবলীগ জামাতের সাথে যুক্ত ছিলেন।
অত্যন্ত কঠোর ব্যবহারের আব্দুল হামিদের শাসনে গড়ে ওঠা হাজার হাজার ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন স্থানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।