থানার ওসির নামে গরুর খামারির নিকট চাঁদাবাজীর অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেলসহ আরো চারজন মিলে গরু খামারির কাছে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুরের নাম ভাঙ্গিয়ে বড় অংকের চাঁদা দাবি করে। গরু খামারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খামারীকে মারপিট করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করলে ডিবি পুলিশ বুধবার রাসেলকে গ্রেফতার করে।
চাঁদাবাজীর সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান।