২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা

স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৫, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বগুড়া শহর জামায়াতে ইসলামীর প্রচার,মিডিয়া ও আইসিটি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন।

সহকারী শিক্ষক ইনছান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য শাহ আলম, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম মিঠু, সুধিজনদের মধ্যে ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাষ্টার মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আবু তালহা সেলিম, প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, সমাজ সেবক জাহিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাকটিভিটিস করতে হবে। তিনি অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি  অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি সু-নজর রাখার আহ্বান জানান। তিনি অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।


পরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতিসহ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


অনুষ্ঠান শেষে, শিক্ষার্থী সহ দেশ জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ আবু ইমরান।