৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রকাশিত: মে ১৬, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে বীরগঞ্জ জামায়াত অফিসে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। 

যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-০১ ( বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ  জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে সমাজের হাল ধরেছে যুবকরা। আগামীতেও সুখী-সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করবে যুব সমাজ। তিনি যুবকদের ইসলামের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

বৈঠকে যুব বিভাগের দায়িত্বশীলবৃন্দ আলোচনা করেন।