৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বীরগঞ্জে বউয়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ১৬, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন
বীরগঞ্জে বউয়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

দিনাজপুরের বীরগঞ্জে চন্দন নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের আরিফ বাজার এলাকার মৃত ভবেশ চন্দ্রের ছেলে।

শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।


জানা গেছে, পারিবারিক কলহের জেরে চন্দন নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে এবং তার স্ত্রীকে মারধর করে। পরে মন্দিরে গিয়ে কান্নাকাটি করে বাসায় এসে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।