৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় যুবদলের হামলা : আহত ২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রকাশিত: মে ১৭, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় যুবদলের হামলা : আহত ২


দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাবাসীর ওপর হামলা করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মিরা। হামলায় দুজন আহত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঢেপা নদিতে কাজল ঘোরাবান্দ আদর্শগ্রাম বালুর ঘাটে বালু উত্তোলনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের কতিপয় নেতাকর্মি ঢেপা নদীর কাজলঘরাবাদ আদর্শ গ্রাম বালুরঘাটে অবৈধভাবে ভালো উত্তোলন করছিল। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে কাজল ঘোড়াবান্দ ছাত্র জনতা স্পোর্টিং ক্লাবের সদস্যদেরকে নিয়ে বাধা দেয়। এসময় যুবদলের পাল্টাপুর ইউনিয়ন সভাপতি জাকুর নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় এলাকাবাসীর ওপর হামলা চালায়। এতে স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাজু এবং প্রচার সম্পাদক বিপ্লব গুরুতর আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের বীরগঞ্জ কাহরোলের ছাত্র প্রতিনিধি আবু বকর সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাজু ও বিপ্লব জানান, ‘যুবদলের নেতাকর্মিরা ইউনিয়ন সভাপতি জাকুর নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেছে। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।’

বীরগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।