২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

ইসলামী হাসপাতালে রোগীর পেট থেকে ৬ কেজি ওজনের টিউমার অপসারন

স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৭, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
ইসলামী হাসপাতালে রোগীর পেট থেকে ৬ কেজি ওজনের টিউমার অপসারন


ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টক সেন্টার বগুড়ায় অপারেশনের মাধ্যমে এক রোগীর পেট থেকে ৬ কেজি ওজনের টিউমার অপসারন করা হয়েছে।

শনিবার রাতে প্রফেসর ডা: মো: মিজানুর রহমান এই জটিল অপারেশনটি করেন।


ইসলামী হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা জানান, “প্রচন্ড পেট ব্যাথা নিয়ে শেরপুরের দুবলাগাড়ী গ্রামের নুর ইসলামের স্ত্রী সকিনা খাতুন (৪৫) কে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ডা: মিজানুর রহমান অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের মাধ্যমে বিশাল আকারের একটি টিউমার অপসারন করা হয়। টিউমারটির ওজন ৬ কেজি।”


এদিকে, বিশাল আকৃতির টিউমার অপারেশনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও তাদের স্বজনরা টিউমার দেখতে ছুটে আসেন। এর আগে ইসলামী হাসপাতালে এতো বিশাল আকৃতির টিউমার অপারেশন করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।