২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রকাশিত: মে ১৯, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
বীরগঞ্জে ট্রাক-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

দিনাজপুরের বীরগঞ্জের ২৬ মাইল নামক স্থানে ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন।


আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে দিনাজপুর ট্রেজারী অফিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন (৪৫) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩২) নিহত হন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।



বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থানার লোকজন ঘটনার শুরু থেকেই তদারকি করছে। এখন হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে।