৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১৯, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন
বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা সদরের একটি মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, উপদেষ্টা ও নীতি নির্ধারক পরিষদ সদস্য মোঃ আলমগীর গনি, এবং মোড়েলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।

মমিনুর রশীদ শাইন, বলেন, "সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের কর্মশালার মাধ্যমে নতুন ও পুরাতন সাংবাদিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধি পাবে।

 মগাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, "বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ অনেক বেড়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করা সম্ভব। এ লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা সারাদেশে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।"

উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, বলেন,"একজন সাংবাদিককে শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্য যাচাই, বিশ্লেষণ ও জনস্বার্থে উপস্থাপন করার দক্ষতাও অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ।" নীতি নির্ধারক পরিষদ সদস্য মোঃ আলমগীর গনি বলেন, "সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব ও কর্তব্যের জায়গা। তরুণ সাংবাদিকদের মূল্যবোধ ও নৈতিকতা ভিত্তিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে আমরা সবাই একযোগে কাজ করছি।"

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।