বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সাদারণ সম্পাদক প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠুকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রেসক্লাবে যুবদল, স্বেচ্ছাসেবকদলকে সাথে নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে শ্রমিক দল।
বিকাল সাড়ে তিনটায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু, বগুড়া জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
সংবাদ সম্মেলনে তারা বলেন, কবির আহমেদ মিঠু যিনি এক এক সময় একক রূপ ধারণ করেন। কখনো আওয়ামী লীগ কখনো জাতীয় পার্টির হয়ে খোলস পাল্টিয়ে শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিট দখল করে থাকেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের এই দোশরেরা টাকার বিনিময়ে শ্রমিকদেরকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। বর্তমান সরকার তাদেরকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের এখন না থামালে আগামী দিনে দেশেকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। আমরা নির্বাচন কমিশনের কাছে সৈয়দ কবির আহমেদ মিঠুসহ বেশ কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরও সৈয়দ কবির আহমেদ মিঠুর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি তারা। বর্তমানে তিনি মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমবিতি মার্কার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাই আজকের মধ্যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মিঠুকে অবৈধ ঘোষণা করতে হবে। তা না হলে আমরা জাতীয়তাবাদীদল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে সঙ্গে নিয়ে শ্রমিকদলের পাশে থেকে সৈয়দ কবির আহমেদ মিঠুকে বয়কট ঘোষণা করছি। সেই সাথে এই দোষরকে বগুড়া থেকে মুক্ত করবো।