২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল শোডাউন

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ২১, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল শোডাউন


বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মনোনীত প্রার্থীদের নিয়ে শহরে বিশাল শোডাউন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বুধবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত ১৮জন প্রার্থীকে সাথে নিয়ে বিমাল মিছিল বের করে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মিছিলপূর্ব শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

শহর সভাপতি আজগর আলীর পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, উপদেস্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইন উপদেষ্টা এ্যাডভোকেট শাহীন মিয়া, উপদেষ্টা আব্দুস সালাম তুহিন, উপদেষ্টা অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, পরিবহন শ্রমিক সভাপতি এজাজুল হক আসলাম, জহুরুল ইসলাম প্রমুখ।

আইন কলেজে থেকে প্রচার মিছিল বের হয়ে স্টেশন রোড মোটর শ্রমিক অফিসের সামনে দিয়ে সাতমাথা মুক্ত মঞ্চে এসে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

এসময় প্রধান অতিথি সকল মোটর শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থিত প্রার্থীদের ভোট দানের আহবান জানান।