২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

বীরগঞ্জে জামাই'র হাতে শাশুড়ী খুন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
বীরগঞ্জে জামাই'র হাতে শাশুড়ী খুন

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী সম্প্রদায়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত ও ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন স্ত্রী ও শ্যালক!

২৩ মে শুক্রবার রাত ১টায়  মাহা বেশরা  নামে একজন নিহত হয়। নিহত ব্যাক্তি  উপজেলার ৮ নং ভোগনগর  ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামের বাসিন্দা। 

পারিবারিক কলহের জেরে জামাই শাশুড়ী কথা কাটাটির এক পর্যায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম রাত ২টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে ২ঘন্টা ব্যাপি অভিযান চালায়ে অভিযুক্ত  সামুয়েল মাডি কে গ্রেপ্তার করে।